মেদিনীপুরে হাতির হামলায় ভাঙলো তিনটি মাটির বাড়ি ব্যাপক ফসলের ক্ষতি
দি নিউজ লায়নঃ শুক্রবার ভোরে এক পাল হাতির দল ঢুকে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত ভেদাকলাও টিকর পাড়া গ্রামে। শুক্রবার ভোরে ওই এলাকার লোকালয়ে ঢুকে তিনটি মাটির বাড়ি ভেঙে দেয় হাতির দল অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনটি বাড়ির সদস্যরা। শুক্রবার ভোরে আচমকা হাতি গুলি ওই এলাকায় ঢুকে পড়ে বলে গ্রামবাসীরা জানান। যখন গ্রামবাসীরা ঘুমে আচ্ছন্ন সেই সময় গ্রামে ঢুকে পড়ে। হাতির দল তাণ্ডব চালিয়ে তিনটি মাটির বাড়ি ভাঙচুর করে।
অল্পের জন্য ওই তিনটি বাড়িতে থাকা মানুষেরা প্রাণে বেঁচে যায়। সেই সঙ্গে ওই এলাকায় আলু চাষের যেমন ক্ষতি করেছে তেমনি অন্য ফসলের ব্যাপক ক্ষতি করছে হাতি গুলি। গ্রামবাসীরা বিষয়টি বন দফতর কে জানিয়েছে। তবে গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন। যেভাবে গ্রামে ঢুকে হাতির দল ফসলের ক্ষতি করছে তাতে চাষীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে তারা জানান। অনেক কষ্ট করে চাষিরা আলু চাষ করেছিলেন। সেই আলু চাষ হাতির তাণ্ডবে নষ্ট হতে চলেছে।
তাই বনদপ্তর এর উপর ক্ষুব্ধ ওই এলাকার বাসিন্দারা। বারবার জানানো সত্ত্বেও হাতিগুলোকে অন্যত্র তাড়ানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বন দপ্তর বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।বেশ কয়েকদিন ধরে মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়িপাল থানার বিভিন্ন গ্রামে ঢুকে হাতির দল তাণ্ডব চালিয়ে যাচ্ছে। শুক্রবার যেভাবে হাতি লোকালয়ে ঢুকে পড়েছিল তাতে প্রাণহানির আশঙ্কা ছিল।
কিন্তু হাতির গর্জনে গ্রামবাসীদের ঘুম ভেঙে যায়। যার ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি ।অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ১১ জন গ্রামবাসী। তাই হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন কংসাবতী নদী সংলগ্ন গ্রাম গুলির বাসিন্দার। কারণ প্রতিনিয়ত কংসাবতী নদী পেরিয়ে ঝাড়গ্রাম জেলার দিক থেকে গুড়গুড়ি পাল থানা এলাকায় হাতির দল ঢুকে পড়ছে। হাতি তাড়ানোর ব্যবস্থা না করলে ওই এলাকায় আরো ফসলের ক্ষতি করবে হাতি গুলি বলে স্থানীয় বাসিন্দারা জানান।

Post a Comment